শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারের ব্লু-ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশে সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ একটা জেলা। এ জেলায় রাব্বুল আলামিন আমাদের অনেক সম্পদ দিয়েছেন। বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্রবন্দরকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক দ্বার হিসেবে পরিণত করা হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করা হবে। এছাড়াও আমার ভাই কাজল ব্লু-ইকোনমির জন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। ইনশআল্লাহ সেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘সরকারি, খাস, পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন, আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিল থেকে শুরু করে সবার সাথে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তা করব। লবণ চাষিরা সবসময় অবহেলিত, কিন্তু বিএনপি তাদের পাশে থাকে। নায্যমূল্য নিশ্চিতকরণসহ এই শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

এছাড়াও তিনি ঘোষণা দেন, সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু করা হবে।

এসময় সালাহউদ্দিন আহমদ বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের জন্য ধানের শীষে ভোট চেয়ে বলেন, ‘মানুষ তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার বিএনপির সরকার। আপনার সবাই কাজলকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবেন।’

সভার প্রধান বক্তা লুৎফুর রহমান কাজল বলেন, ‘অপার সম্ভাবনাময় কক্সবাজারে ধানের শীষের জোয়ার উঠেছে, ১২ তারিখ এই সমুদ্র জনপদ ধানের শীষের জয়ে ধন্য হয়ে উঠবে। আপনারা পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে সমৃদ্ধ কক্সবাজার গড়ব।’

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও থেকে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীসহ ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে কানা কানায় পূর্ণ ছিল জনসভাস্থল৷

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩