বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১ আজ পবিত্র শবে বরাত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আসাদুজ্জামান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ত্রিশালের রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ, ত্রিশাল বাসস্ট্যান্ডের যানজট নিরসন, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তাদের অগ্রাধিকার থাকবে। পাশাপাশি কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও তাঁর নামে ত্রিশালকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ত্রিশালে বিভিন্ন বিনোদনমূলক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। অনেক রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে দাবি করে তিনি বলেন, জামায়াত তা করবে না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। জাল ভোট ও কেন্দ্র দখলের মতো অনিয়ম রোধে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চান তিনি।

তিনি আরও বলেন, তার দলের কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, সে বিষয়ে প্রশাসন যেন তাদের অবহিত করে। নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

গণভোট প্রসঙ্গে আসাদুজ্জামান সোহেল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, কিছু লোক ও বিএনপির কয়েকজন কর্মী তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, তাদের মহিলা কর্মীদের প্রচারণায় ভিডিও ধারণ করে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

সংস্কৃতি বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কাজ মানুষকে ভালো পথে নিয়ে যায় না, সে ধরনের কার্যক্রম তারা সমর্থন করেন না। ইসলাম ও ঈমানের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এমপি নির্বাচিত হলে রাজনৈতিক সংঘাত নয়, বরং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান চান বলে জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না—এমন একটি ঐক্যবদ্ধ ত্রিশাল গড়ার অঙ্গীকার করেন আসাদুজ্জামান সোহেল।

এছাড়া অবৈধ নদী দখলসহ সব ধরনের দখলদারিত্ব উচ্ছেদ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩