মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন ‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২ জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এদিন বেলা ১১টার দিকে বাউফল পৌরশহরের বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লার পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইছাহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে বাউফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণসহ প্রচার-প্রচারণা শুরু করেছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা আমির জানান, জনসভায় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সোমবার দুপুরে সমাবেশস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩