রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা: ১৯ নম্বর ওয়ার্ডে গ্রুপ লিডার জি এম মোখলেছুর রহমান সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান পোরশায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার

ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ক্রীড়া উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলো ‘অলিম্পিক ভিলেজ’ প্রকল্প। ক্রীড়া ক্ষেত্রে এই মাইলফলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল উপজেলায় প্রস্তাবিত প্রকল্প এলাকায় তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। এই অলিম্পিক ভিলেজ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সফরের শুরুতেই সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রতিটি সেনাসদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ ক্রীড়াবিদরা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে প্রশিক্ষণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে।

ক্রীড়া ও উন্নয়ন সংশ্লিষ্ট মহল মনে করছেন, ত্রিশালে অলিম্পিক ভিলেজ প্রতিষ্ঠা হলে এটি শুধু স্থানীয় নয়, বরং জাতীয় পর্যায়েও ক্রীড়া উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩