রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা: ১৯ নম্বর ওয়ার্ডে গ্রুপ লিডার জি এম মোখলেছুর রহমান সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান পোরশায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

গ্রামাঞ্চলে ভোট কেন্দ্র ও গণভোট নিয়ে কৌতূহল, প্রশাসন ও পুলিশ সতর্ক ও প্রস্তুত। ভোটার সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা তুঙ্গে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গ্রামাঞ্চলে ভোট কেন্দ্র ও ভোটার সংখ্যা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। তবে জেলা ও উপজেলা প্রশাসন, সহকারী রিটার্নিং অফিসার এবং পুলিশ ভোট পরিচালনার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন।

গ্রামগঞ্জে সচেতনতার অভাবে কিছু ভোটার ভোট কেন্দ্র ও গণভোট সংক্রান্ত বিভ্রান্তিতে রয়েছেন। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সকল ভোট কেন্দ্র প্রস্তুত এবং ভোটাররা নির্দ্বিধায় ভোট দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ময়মনসিংহ-৭ মোট ভোটকেন্দ্র ১২১ টি, এবং ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা , মোট ভোটার সংখ্যা ৪,০৩,২৪৯,পুরুষ ভোটার ২,০৫,১৭৯, নারী ভোটার ১,৯৮,০৭০, ও তৃতীয় লিঙ্গ ০।

ভোট কেন্দ্র ভোটার সংখ্যাগুলো হলো,ধানীখোলা সোনাখালী পাজলার চর উচ্চ বিদ্যালয় ৩৪৮১ ধানীখোলা। কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয় ২৯৩৩ ধানীখোলা।চৌপাগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫৯৩ ধানীখোলা।মেশাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫৪০ ধানীখোলা। ধানীখোলা উসমানিয়া উচ্চ বিদ্যালয় ৪২২৪ বৈলর।রুদ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৫৯৯ বৈলর।কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় (পুরুষ) ৪৯০৯ বৈলর।কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় (মহিলা) ৪৪৮৯ বৈলর।বৈলর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ৩০৩২ বৈলর বৈলর। মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১৩৯ কাঁঠাল দড়ি কাঁঠাল উচ্চ বিদ্যালয় ৩১১৬ কাঁঠাল।বানিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৬৩৮ কাঁঠাল।বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯৫০ কাঁঠাল।কালির বাজার স্কুল অ্যান্ড কলেজ ৩৫১৫ কাঁঠাল।ধলাইমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৮২৫ কানিহারী।চাঁদবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১ ও ২)৫৪০৭ কানিহারী।কানিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৯৬৩ কানিহারী।আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় (পুরুষ)২৯৩৭ কানিহারী।আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় (মহিলা)২৯১২ কানিহারী বাঘাদাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩৭৩৭ রামপুর।বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪৭৬ রামপুর।বীররামপুর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৮২২ রামপুর।দরিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩২১২ রামপুর।কাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৫৬১ রামপুর বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসা ৫৫৮০ ত্রিশাল।ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর)৩৩৮১ ত্রিশাল।ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ)৩৫৩৭ ত্রিশাল।চিকনামনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১৮৮ ত্রিশাল।পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫৩২ ত্রিশাল।বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৮৮৩ বালিপাড়া।নূর হালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৩৮১ বালিপাড়া।বিয়ারা জয়মনি উচ্চ বিদ্যালয় ৪৭৪২ বালিপাড়া।বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৬৮৭ বালিপাড়া।মধ্য বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫২৭৯ বালিপাড়া।ধলা স্কুল অ্যান্ড কলেজ ৬২২৫ মঠবাড়ী।মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১৮৯ মঠবাড়ী।অলহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩৩৮ মঠবাড়ী।আনিছ মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৯১২ মঠবাড়ী।বাদামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৬৭৭ মঠবাড়ী।রায়মনি উচ্চ বিদ্যালয় ৪০০৩ মোক্ষপুর।মোক্ষপুর উচ্চ বিদ্যালয় (পুরুষ)২৯৬০ মোক্ষপুর।মোক্ষপুর উচ্চ বিদ্যালয় (মহিলা)২৯১৭মোক্ষপুর।সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় ৩৮৭৯ মোক্ষপুর।সাপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০৭৬ মোক্ষপুর।লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৮০৮ আমিরাবাড়ী।কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৫২৮ আমিরাবাড়ী।গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয় ৩৭৭৫ আমিরাবাড়ী।কাশিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ৩২২৬ আমিরাবাড়ী।গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় ২০৭৩।

ভোট প্রস্তুতিতে জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।ভোটারদের বিভ্রান্তি দূর করতে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ এবং দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।প্রতিটি ইউনিয়নের ভোটকেন্দ্রে ভোটারদের সঠিক তথ্য প্রদানের জন্য নির্বাচনী সচেতনতা কার্যক্রম চলছে।ত্রিশাল উপজেলার মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার জন, যা নির্বাচনের গুরুত্ব আরও বৃদ্ধি করছে।গ্রামাঞ্চলে গণভোট ও ভোট কেন্দ্র নিয়ে বিভ্রান্তি থাকলেও প্রশাসন নিশ্চিত করেছে ভোট হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩