রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান পোরশায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস

দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার ডিমলা-১ আসনে বিএনপি জোটের মনোনিত প্রার্থী জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মন্জুরুল ইসলাম আফেন্দি (খেজর গাছ মার্কা) মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার নেতাকর্মীরা হতাশা ও দ্বিধাদন্দে পড়ে যায়। তাদের পছন্দের প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ আসনে মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মিরা এ আসনে জোটের পক্ষে কাজ না করার প্রকাশ্যে ঘোষনা দেন। এতে জোটের প্রার্থী মন্জুরুল ইসলাম আফেন্দি এ আসনে কোনঠাসা হয়ে পড়েন।

বিষয়টি বিএনপির হাইকমান্ডের নেতৃত্ববৃন্দকে জানালে তারা আলোচনা করে জেলা নেতৃবৃন্দকে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন এবং জেলা নেতৃত্ববৃন্দ দুই উপজেলার নেতাকর্মীদের  তার পক্ষে কাজ করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

জোটের প্রার্থী মন্জুরুল ইসলাম আফেন্দি নেতাকর্মীদের আবেগকে সম্মানের জায়গায় চিন্তাকরে তাদের সাথে আলোচনা করে তাদের আবেগকে বুঝার চেষ্ঠা করেন এবং নেতাকর্মীদের অভিমান,অভিযোগ শুনে,বুঝে তাদের সাথে থাকার ও সেগুলো সমাধান করার আশ্বাস দেন।সর্বোস্তরের নেতাকর্মীরা তার প্রতি সন্তুষ্ঠ হয়ে খেজুগাছ মার্কার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

এরপর একে একে দুই উপজেলার নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষে কাজ করা লক্ষে পাড়া,মহল্লা হাটবাজারসহ বিভিন্ন জায়গায় পথসভা,মিছিল,মিটিংসহ সাধারন মানুষের কাছে খেজুর গাছ মার্কার প্রচারনা ও ভোট প্রার্থনা করছেন।

সাধারন মানুষও মন্জুরুল ইসলাম আফেন্দির আচার, আচরন, সাবলীল বক্তব্য,চেহারার মাধুর্যের প্রতি আকৃষ্ট হয়ে একজন আলেম হিসেবে তাদের পছন্দের প্রার্থীর তালিকায় মনের ভিতরে জায়গা করে নিচ্ছেন।

খেজুর গাছ মার্কার প্রার্থী মন্জুরুল ইসলাম আফেন্দি জানান,আমরা নিজেদের সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়েছি।তারা সকলে আমার পক্ষে কাজ করছে । সাধারন ভোটারদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছি,সাধারন ভোটারগন আমার জন্য তাদের মনে জায়গা করে নিচ্ছেন। ভোটের আর বেশিদিন নেই আমি ডোর টু ডোর সাধারনভোটারদের কাছে পৌছানোর চেষ্ঠা করছি। ইনশাআল্লাহ দুই উপজেলায় বিপুল পরিমান ভোট পেয়ে আমি জয়ি হব এবং সংসদে সাধারন মানুষের প্রতিনিধিত্ব করব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩