রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পোরশায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু

ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ৩১ শে জানুয়ারী শনিবার মান্দার ছোটবেলালদহ গ্রামে আয়োজিত ‘নির্বাচনী উঠান বৈঠক এর আয়োজন করা মান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আকিব জাওয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সিনিয়র সহসভাপতি জনাব মকলেছুর রহমান মকে, তিনি বলেন ​মান্দার উন্নয়ন, শান্তি এবং অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই বলে দিচ্ছে আগামী দিনে পরিবর্তনের জোয়ার আসছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ -৪  (মান্দা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—জনগণ ধানের শীষের মাধ্যমেই তাদের অধিকার ফিরে পেতে চায়। জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত। তৃণমূলের শক্তিই আমাদের মূল প্রেরণা।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাত্রনেতা মমিনুর রহমান, খাইরুল ইসলাম রাজু, জুয়েল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩