রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুমকিতে দুর্বৃত্তদের আগুনে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান

বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা বিএনপি কার্যালয়ে এবং বিকাল ৩টা ৩০ মিনিটে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে পৃথক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার। তিনি অভিযোগ করেন, জুলাই–আগস্টে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। প্রকাশ্যে মোটর শোভাযাত্রা, হেলিকপ্টার ব্যবহার করে প্রচারণা, অর্থের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা এবং মিথ্যা মামলার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হয়রানির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশ নষ্টের অংশ বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বিকেলে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক মেহেদী হাসানের মা মাহমুদা বেগম অভিযোগ করেন, শুক্রবার দুপুর ১২টার দিকে জামায়াতের কয়েকজন নারী কর্মী হোসনাবাদ গুচ্ছগ্রাম এলাকায় গেলে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের সমর্থকরা তাদের হেনস্তার চেষ্টা করে। মেহেদির বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বাউফল থানায় বিএনপির ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাহমুদা বেগম বলেন, তার ছেলে নিহত হওয়ার পর থেকে জামায়াতে ইসলামী তাদের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে পাশে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩