রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সময় খাজুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে আমরা একটি শিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ জাতি গড়ে তুলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। চাকরি পাওয়ার জন্য শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করতে হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকলকে সুযোগ দেওয়া হবে।”
তিনি বিশেষভাবে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যোগ্যতা ও সততার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
দাশপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বাউফল পৌরসভার প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কাশেম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী বাউফল শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩