আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে আসন্ন গণভোট উপলক্ষে প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এই প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক এবং ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৬ ) সকাল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। চন্দ্রদ্বীপের প্রতিটি ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। তিনি ভোটারদের উদ্দেশ্যে ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন এবং নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।

উঠান বৈঠক শেষে কর্মকর্তারা ইউনিয়নের নির্ধারিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ