Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 9:28 am

বরগুনা প্রতিনিধি:

বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) মাগরিবের আজানের সময় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার ছোট বোন।

নিহত রাবেয়া আক্তার বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুরি গ্রামের মো. জলিল হাওলাদারের মেয়ে এবং শেখ জাবেরের স্ত্রী।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, আব্দুল লতিফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করছিলেন। নিহতের ছোট বোন পাখি আক্তার গত নয় মাস ধরে ওই বাসায় থেকে বড় বোনের সন্তানদের দেখাশোনা করতেন। ঘটনার সময় ঘরের ভেতরে ঢুকে রাবেয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও তিনি সুস্থ হননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌যাব

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ

জয়পুরহাট জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু