সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু

মোঃ আমজাদ হোসেন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এই সময় আরও ২০ জনের অধিক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে অন্ততঃ দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার সন্ধ্যা ০৫:৫০ সময় সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিডিএম নামক লোকাল বাস বটতলা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সময় বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

বাসের বেঁচে যাওয়া যাত্রী মাসুদ। যিনি এই বাসের যাত্রী হয়ে ঢাকা থেকে উঠেছিলেন। তিনি বলেন, বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এরপরই বাস সহ আমরা খাদে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সেখানে একজন মারা যান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. শারমিন জানান, অন্তত ২০ জন আহত রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক।

নিহত পাঁচ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম কামাল, তার বাড়ি ছাগলনাইয়া। অন্যজন সাহা আলমের বড়ি কুমিল্লায়। তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান কারখানায় চাকরিরত ছিলেন।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে ইব্রাহিমের বাড়ি চন্দনাইশ, রিঙ্কুর মিটাছড়া, অর্ণবের মিঠাছড়া, জাহাঙ্গীরের ফেনি, নয়ন ও ওরুকনে রানী নাথের সীতাকুণ্ডের জিপিএইচ এলাকায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্যে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। অন্যজনকে সীতাকুণ্ড মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। নিহতদের সবাই পুরুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩