আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

‎মোঃ মোহায়মিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জেলা দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার (৩০) এবং ইসলামপুর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪৫)-কে বেকসুর খালাস দেন আদালত।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৭ আগস্ট রাতে সদর উপজেলার সন্দরপুর বাগডাঙ্গা খাকচাপাড়া সেতু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও ২-৩ জন পালিয়ে যায়।

‎এ ঘটনায় পরদিন ৮ আগস্ট র‌যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। পরে ২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে আদালত এ রায় দেন।

 

 

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা