Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 6:33 am

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়: নির্বাচনকালীন সময়ে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ। যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের গৃহীত কার্যক্রম ও করণীয় সম্পর্কে মতামত প্রকাশ করেন। তারা আসন্ন নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনকে সব ধরণের সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

উক্ত সভায় জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

জাবি ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব, আগামীকাল রাজা–রানী নির্বাচন

দাবি আদায়ে অনশনে শিক্ষার্থীরা, পাশে মশারি টানিয়ে ঘুমালেন উপাচার্য

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর

জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা

সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্য আটক