রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের

মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানবতার সেবায় নিবেদিতপ্রাণ হয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান।
তীব্র শীত মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানিকগঞ্জেট হরিরামপুর উপজেলাসহ পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ধূলশুড়া মোঃ আইয়ুব খানের নিজ বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মিরাজ খান ও অনিক খান।

সম্প্রতি মানিকগঞ্জের ধূলশুরা এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেবোনেয়ার গ্রুপের মান্যবর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ডেবোনেয়ার গ্রুপের পরিচালক মোঃ আইয়ুব খান জানান,মানুষ মানুষের জন্য-এই মানবিক চেতনাই আমাদের পথচলার মূল প্রেরণা। শীতার্ত মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই মানিকগঞ্জের পাশাপাশি ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগ অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের ছোট ভাই জনাব মোঃ আকিবুল খান। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় ডেবোনেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওলাদ খান, নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান ও জনাব শাহীন মির্ধা প্রমূখ ।

কম্বল পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ডেবোনেয়ার গ্রুপ ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ডেবোনেয়ার গ্রুপ শিল্প ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কম্বল বিতরণ কার্যক্রম প্রতিষ্ঠানটির মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩