শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে দরিদ্র মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের ১০ জন পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে দশজনকে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন।

আমতলী উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ১১টায় টাকা বিতরন উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।

জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির মাহমুদ ও শিক্ষক মো. কাওছার প্রমুখ।

শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, আমাদের মত দরিদ্র মেধাবী শিক্ষাথীদের ফরম পূরনের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা প্রদান করায় এখন আমাদের শিক্ষা জীবন চালিয়ে যাওয়া সম্ভব হবে।

আমতলী থানার ওসি তদন্ত মো, সাইদুল ইসলাম বলেন, অসহায় মেধাবী শিক্ষঅর্থীদের ফরম পূরনে টাকা দিয়ে সহযোগিতা করায় আমি জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এধরনের উদ্যোগকে আমি স্বগত জানাই। সবাই যদি এভাবে অসহায় শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসে তাহলে কোন শিক্ষার্থী আর ঝড়ে পরবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩