Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে প্রায় ৬০ জনের লড়াই

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 7:19 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

পরীক্ষার সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট বিতরণ করা হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। ‘ডি’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ এবং ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে”

ঈদগাঁওয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন