Wednesday , 31 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 31, 2025 5:00 pm

আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার (নবীনগর) উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে এবং সংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু।

জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাত নসিবের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, কৃষক দলের সভাপতি নবী শিকদার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন নাজিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

জাকসুতে ২৫ টি পদের বিপরীতে ২৯৯ টি মনোনয়ন ফরম উত্তোলন

শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত