Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 10:49 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

২১ ডিসেম্বর (রোববার) রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসযোগে গরু লুটের উদ্দেশ্যে ডাকাতদল রাতে ঘটনাস্থলে আসে। এসময় ডাকাতদল ডিউটিরত পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে দ্রুত সরে যায়। এ ঘটনায় ডাকাতরা তিন যুবককে স্থানীয় একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় তাদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এসময় তিনি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাবারড্রামের কন্ট্রোল রুম থেকে লরাবাগ গ্রামের ইব্রাহিম, জিসাদসহ তিনজনকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, থানা পুলিশের উপস্থিতি ও অভিযানে ডাকাতির ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছে। পুলিশী টহল আরো জোরদার করার অনুরোধ জানান তারা।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি দাশ বলেন, পুলিশের সাথে ডাকাতদলের গুলাগুলি হয়েছে। কাউকে আটক করা সম্ভবও হয়নি। যেহেতু শীতের সময় চোর-ডাকাত চক্র বেশি সক্রিয়। তাই রাতে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ

৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প

আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল