Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 6:24 pm

মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গৌরব উজ্জ্বল শতবর্ষ উৎযাপন। ‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ স্লোগানে কে সামনে রেখে স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান।

১৩ ই ডিসেম্বর ( শনিবার ) সকাল ৮:৩০ ঘটিকায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র‍যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে কয়েক হাজার সাবেক আর বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এসেছেন। অনেকের সাথে ৩০-৪০ বছর পর দেখা হয়েছে। স্বাধীনতার আগে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন, বোর্ডে সেরাদের একজন মো. শামসুর রহমান। ঢাকা পলিটেকনিক এ শিক্ষকতা করেছেন ৩০ বছরের বেশি সময়। তিনি জানান, দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভালো লেগেছে।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেভোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার ও সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারী এবং প্রাক্তন ছাত্র -ছাত্রীবৃন্দ।

আফরোজা খানম রিতা বলেন, আমার বাবা এই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। আমার আজকের এ অবস্থানে আসার একমাত্র কারিগর আমার বাবা। আমাদের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেভোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। আমাদের এলাকায় তেমন ভালো স্কুল ছিলো না, এই স্কুল না থাকলে আমরা প্রতিষ্ঠিত হতে পারতাম না। আমাদের সফলতার পেছনে রয়েছে স্কুল ও স্কুলের শিক্ষকবৃন্দ। আমাদের এই স্কুলের সুনাম এখন সারা মানিকগঞ্জ জেলায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. শামসুল আলম, সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী

রংপুর প্রেসক্লাবে অবৈধ সদস্য অন্তর্ভূক্তিতে নিষেধাজ্ঞার রায় বহাল রাখল আদালত

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

জাবির রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষনা, সভাপতি রোম্মান, সম্পাদক রায়হান

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত