Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 3:27 pm

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় অর্থায়নে ছিল যুক্তরাষ্ট্র প্রবাসীদের সামাজিক সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান। সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।

গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়, বাংলাদেশ স্কাউটস সিলেটের সহকারী লিডার ট্রেইনার মো. আহমদ-উল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

এছাড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন পুসাগের উপদেষ্টা সদস্য হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন, রুহুল আমিন মারুফ, গুলজার হোসেন ও ফাহিম মোনায়েম।

এ সময় পুসাগের আয়োজনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

কটিয়াদীতে ৪৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি শিক্ষক সংকট

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

ঈদগাহ সংস্কারে এমপি ফাহিম চৌধুরীর নির্দেশনা ও কবর জিয়ারত

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন