Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 7:44 am

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় আজ রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার বারাক, অস্ত্রাগার, ডাইনিং, হাজতখানা, মালখানা এবং ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিটি স্থাপনার শৃঙ্খলা, নিরাপত্তা, পরিবেশ ও ব্যবস্থাপনা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা বজায় রাখা, জনগণের প্রতি আন্তরিক সেবা প্রদান এবং পেশাদারিত্ব আরও বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অপরাধ দমনে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন “রাউজান এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে আরও গতি আনতে হবে। অস্ত্রধারী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই রাউজানে থাকতে পারবে না ”

তিনি গোয়েন্দা নজরদারি জোরদার করা, বিশেষ অভিযান পরিচালনা, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করা এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন “নিয়মিত টহল বৃদ্ধি ও আকস্মিক চেকপোস্ট পরিচালনা করলে অপরাধের সুযোগ কমে যায়। প্রতিটি বিটে সদস্যদের আরও সক্রিয় থাকতে হবে।”

পরিদর্শনের সময় তিনি অফিসার ও ফোর্স সদস্যদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন “ফোর্সের মনোবলই সাফল্যের মূল ভিত্তি। আপনাদের সততা, সাহস ও নিবেদনই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রস্তুতির নির্দেশনা

পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসারদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন “নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে। সকলকে আইনের প্রতি সম্মান রেখে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে টহল বৃদ্ধি, তথ্য সংগ্রহ জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালু করা এবং নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আরও আন্তরিকতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

দুমকিতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদন্ড

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়ন ও জননিরাপত্তায় দৃঢ় প্রতিশ্রুতি ড. শফিকুল ইসলাম মাসুদের

সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী নারীর

মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত