Sunday , 7 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2025 5:21 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি’–২০২৫ এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি.এন.এফ.)–এর অর্থায়নে শশী ফাউন্ডেশন (এস.এফ.)–এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী মোট ৫২ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রত্যেককে ৬,১৫৫ টাকার চেক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। টাকার পরিমাণ যাই হোক, তোমরা বৃত্তি পাচ্ছ—এটাই বড় বিষয়। তোমাদের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, বৃত্তির এই অর্থ লেখাপড়ায় সহায়ক হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে। ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসবে বলে আমি আশা করি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, ‘দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। চোখ–কান খোলা রেখে সেইসব জায়গায় আবেদন করলে তোমরাও বৃত্তির সুযোগ গ্রহণ করতে পারো।’ ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও অর্থ বৃদ্ধির জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শশী ফাউন্ডেশনকে আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

‎কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মাত্রায় শাস্তি

শ্রীবরদীতে ইটভাটায় প্রশাসনের অভিযান: জরিমানা ১২ লাখ টাকা

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি ফলের দোকানে জরিমানা

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

ঈদের ছুটিতে পর্যটকদের ঢল সাগরকন্যা কুয়াকাটায়