Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী সালাম মাদানী’র উদ্যোগে রাস্তা সংস্কার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2025 2:54 pm

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র উদ্যোগে চলাচলের রাস্তা সংস্কার করা হয়েছে।

এতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন থেকে ছাতকের নোয়ারাই ইউপি’র চৌমুহনী বাজার যাতায়াতের জরাজীর্ণ রাস্তা, চৌমুহনী বাজার – চাঁনপুর রাস্তার কচুদাইর রাস্তা,রাজারগাও রাস্তা, মানিকপুর মসজিদের রাস্তা, দক্ষিণ গোদাবাড়ী রাস্তা সংস্কার করা হয়।

জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানীর সহযোগিতায় জামায়াতে ইসলামী চৌমুহনী বাজার ইউনিটের নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে এসব সংযোগ রাস্তাগুলোর মেরামত করা হয়।

এতে উপস্থিত ছিলেন, নোয়ারাই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হাফিজ ডাক্তার বিলাল হোসেন, মানিকপুর ইউনিট সভাপতি হারিছ মিয়া,সেক্রেটারি শওকত আলী, নোয়ারাই ইউনিয়ন শিবির সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি হাফিজ সিদ্দিক আহমদ, জামায়াত নেতা মাষ্টার আব্দুল হাই জুবেল আহমদ , মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ নুর উদ্দিন, খলিলুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপরোক্ত রাস্তাগুলো কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। অবহেলা সংস্কার বঞ্চিত ও হওয়ায় দীর্ঘদিন ধরে খানাখন্দে রাস্তাগুলোর বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদামুক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র সহযোগিতায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিয়ে রাস্তাগুলো সংস্কার করা হয়।

নোয়ারাই ইউপি’র জামায়াতের সভাপতি হাফিজ মাও কাওছার আলম বলেন, “গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।”
এদিকে, একটি দলের এমপি পদপ্রার্থী সহযোগিতায় স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে মাওলানা আব্দুস সালাম আল মাদানী জানান,ছাতক উপজেলাধীন নোয়ারাই ইউপি’র এসব অঞ্চল স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত। বিগত দিনে এক টুকরো মাটি ও না পরায় রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিলো। এতে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা