Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে ‘মার্চ উইথ ইউছুপ হাকিম সোহেল’-এ জনতার ঢল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 5:56 am

রায়হান সিয়াম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে (২৯ নভেম্বর ২০২৫) তারিখে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইউছুপ হাকিম সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিশাল ‘মার্চ উইথ ইউসুফ সোহেল’। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে হাজারো মানুষ সমবেত হতে থাকে। উদ্যোগ, উদ্দীপনা ও অংশগ্রহণের দিক থেকে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক শোভাযাত্রা।

মার্চটি মুরাদনগর সদর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ভোটার, সমর্থক, তরুণ-যুবক, প্রবীণ থেকে শুরু করে সাধারণ পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইউছুপ সোহেলের পক্ষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, স্লোগান ও সংগীতের মাধ্যমে কর্মীরা তার প্রতি সমর্থন প্রকাশ করেন।

এসময় ইউছুপ হাকিম সোহেল জনগণের উদ্দেশে বলেন, “মুরাদনগরকে একটি উন্নত, নিরাপদ ও সুশাসিত উপজেলায় রূপান্তরিত করতে আমি জনগণের পাশে আছি ও থাকব। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।” তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতিমূলক অঙ্গীকার তুলে ধরেন।

মিছিল-শোভাযাত্রায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘মার্চ উইথ ইউসুফ সোহেল’–এর এই ব্যাপক জনসমাগম মুরাদনগরের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এবং প্রার্থী ইউছুপ হাকিম সোহেলের জনপ্রিয়তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে – কাজী নাহিদ

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ