Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 9:35 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎​ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি রূপক আহমেদ নেতৃত্বে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। জন্মদিন পালনের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলমান ভাসানী মেলা প্রাঙ্গণের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।

‎​২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় ৩০ মিনিটে তার নেতৃত্বে ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আদনান, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম এবং সরকারি মোহাম্মদ আলি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা সহযোগিতায় হাতেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

মাভাবিপ্রবিতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই মেলা বসে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছ ও কেন্দ্রীয় মসজিদের পাশে ভাসানী মেলা মাঠ হিসেবে পরিচিত এলাকাটিতে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলায় নানা পণ্যের দোকান এবং লোকসমাগম হওয়ায় প্রচুর ময়লা-আবর্জনার সৃষ্টি হয়েছে।
‎​ছাত্রদল নেতা রূপক আহমেদ জানান, তারেক রহমানের জন্মদিনটিকে তিনি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, বরং দেশপ্রেম ও সমাজের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে এই জনকল্যাণমূলক কাজটি বেছে নিয়েছেন।
‎​

আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৬১ তম জন্মদিন। এই দিনে আমরা সাধারণত কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিন্তু এই বছর এই ধরনের কোন কাজ করা হবে না সারাদেশে । কিন্তু আমি চেয়েছি এমন কিছু করতে যাতে সাধারণ মানুষ এবং পরিবেশ উপকৃত হয়। মেলা মাঠে অনেক আবর্জনা জমেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এই পরিচ্ছন্নতা অভিযান আমার পক্ষ থেকে তারেক রহমানের প্রতি জন্মদিনের একটি উপহার,” তিনি বলেন।

‎​মাভাবিপ্রবি ছাত্রদলের এই সহ-সভাপতির পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

‎​এই পরিচ্ছন্নতা অভিযানে রূপক আহমেদ পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

কোম্পানীগঞ্জ মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং: বাড়ছে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ

শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও

৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

সন্দ্বীপে বিএনপি নেতা বেলায়েত হোসেনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত