বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণ ও প্রীতি ম্যাচ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে শাখা ছাত্রদল সদস্য ফরম বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফরম বিতরণ ও ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও মো. নাজমুচ্ছাকিব সহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এছাড়া, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ স্থানীয় নেতারা অংশ নেন।

তথ্যমতে, গত বছরের ০৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

কিন্তু, এই সিন্ডিকেট সিদ্ধান্ত অমান্য করে শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় নেতাকর্মীরা প্রথমে মূল ফটক থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যান। এসময় তারা ‘জাতীয়তাবাদী ছাত্রদল- জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘শিক্ষা, ঐক্য- প্রগতি প্রগতি’, ‘কে বলেছে জিয়া নাই- জিয়া সারা বাংলায়’ সহ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতার নামে স্লোগান দেন।

এরপর, কেন্দ্রীয় খেলার মাঠে ফরম বিতরণ ও ফুটবল ম্যাচের আয়োজন করেন।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল তৎকালীন স্বৈরাচারের দোসর ভিসি মঈনের প্রশাসন। আমাদের মনে হয়, এই আইনটি অতিদ্রুত সংশোধন করা উচিত।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী সিন্ডিকেট সভার আগে এ বিষয়ে কোনও মন্তব্য করতে তিনি রাজি নন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩