সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে এ মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

মিষ্টি বিতরণেনের আগে শিক্ষার্থীরা, ‘হাসিনার বিচার হবে, এই বাংলার সবাই জানে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘কুত্তা লীগের চামড়া, তুলে নিব আমরা,’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। এরপর আট কেজি মিষ্টি সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, ‘আজকে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় দিয়েছে আদলত। এই রায় যদি কার্যকর হয় তাহলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং এ রায় আমাদেরকে একটা বার্তা দেয় সেটা হচ্ছে ভবিষ্যতে কার কোনো সরকার ফ্যাসিস্ট হলে তাদেরও একই পরিণতি হবে।’

ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘আজকে ২৪ এর যে এত এত রক্ত ঝরছে সেই রক্তের একটি ঋণ শোধ হলো। আমাদের শহিদদের পরিবার এতোদিন যে আর্তনাদের মধ্যে ছিল তাদের বলতে পারব খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। তবে, এটার চূড়ান্ত সফলতা আসবে যখন এটি কার্যকর হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি হচ্ছে না আমার তাকিয়ে থাকব আর উল্লাসে মেতে উঠব। আমাদের এই উল্লাস কমবে না। আগামীতে কেউ স্বেরাচার হতে চাইলে এটা তাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের সবার ভিতরে যে ফ্যাসিবাদী শক্তি আছে তা এই রায় দেখে দূর করতে হবে। ‘

লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা হাসান অন্তর বলেন, ‘আপনাদেরকে বলতে চাই, আজকে যে রায় হয়েছে তা মাত্র যাত্রা শুরু করেছে। এটাই ইতিহাসের প্রথম পদক্ষেপ, যারা বাংলার জমিনে স্বৈরাচারের মাথা উঠাবে তাদের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড। আমরা চাই, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যার মাধ্যমে ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। নবাগত প্রজন্মকে আমি বলে দিতে চাই, স্বৈরাচারী খুনি হাসিনা ছিল একজন ফ্যাসিস্ট আর আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসী সংগঠন। যারা আমার ভাইবোনদের রক্ত চুষে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। আমরা খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

উল্লেখ্য, ১৭ নভেম্বর (সোমবার) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩