Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 4:15 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন, ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়া, কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা।

মাদক ধ্বংস কার্যক্রম শুরুর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তার উপস্থিতিতেই থানা পুলিশের জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

থানা সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—বিভিন্ন ব্র্যান্ডের ৪১০০ পিস ভারতীয় মদ, ৩০ বোতল ফেনসিডিল, ৭৭ হাজার পিস ভারতীয় নাসির উদ্দীন ব্র্যান্ডের বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, “আমি কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর বেশ কয়েকটি বড় মাদকের চালান আটক করা হয়েছিল। আজ সেসব চালানসহ পূর্বে জব্দকৃত মাদক এবং ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ধ্বংস করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মাদক ধ্বংস প্রক্রিয়ায় থানা পুলিশের বিভিন্ন ইউনিট, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে প্রায় ৬০ জনের লড়াই

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা