Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 8:37 am

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনের আলোচিত তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকৌশলী রাশেল উল আলম শিগগিরই নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন। দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

রাশেল বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। প্রযুক্তিবিদ, শিক্ষানুরাগী এবং ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হিসেবে পরিচিত তিনি প্রবাসে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষা, প্রযুক্তি ও জবাবদিহিতা-নির্ভর নতুন রাজনীতি মাঠে এনেছেন।

তিনি জানিয়েছেন-২৩শে নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি যাবেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতে।

জিয়ারতের পর শাহপরান গেট সংলগ্ন নিজ বাসায় অনুষ্ঠিত হবে পরিচয়পর্ব, মতবিনিময়, দোয়া ও সিন্নির আয়োজন। আলোচনার ভিত্তিতে পরের দিন থেকে প্রতিদিন প্রতিটি উপজেলা, ইউনিয়ন, বাজার ও গ্রামে জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি জ্ঞান দেশের রাজনীতিতে প্রয়োগের মাধ্যমে রাশেল উল আলম সিলেট-৪ আসনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করতে চান। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৩৬ বছরের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসজল নয়নে ফুলের গাড়িতে বিদায়

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রাম ডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ