বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর গণসংযোগ ও আলোচনা সভা

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর চৌধুরীর উদ্যোগে আলোচনা সভা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবচরের শিরুয়াইল ইউনিয়নের নিজ বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় আবু জাফর চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি। মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “দলের যে কোনো স্বীদ্ধান্ত আমি মেনে নিব,তবে যদি শিবচরের এমপি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাই, তবে মাদক নিয়ন্ত্রণ, কৃষক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করব।”

আলোচনা সভা শেষে তিনি প্রায় তিন শতাধিক ’ মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি তার নিজ বাড়ি থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

স্থানীয়রা জানান, বিএনপির জন্মলগ্ন থেকেই আবু জাফর চৌধুরী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সর্বমহলে পরিচিত। বিএনপির মনোনয়ন পেলে শিবচর বিএনপিতে নতুন উদ্দীপনা ও ঐক্য ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩