-
বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা উদযাপন

জয় চন্দ্র শীল, বরিশালঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার বিকেলে বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এই রথযাত্রা উৎসব। লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে নগরীর বিভিন্ন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথযাত্রার এ শোভাযাত্রাটি। রথযাত্রার প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বরিশালে ইসকনের অয়োজনে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। রথযাত্রা…
-
মোল্লাহাটের সিঙ্গাতীতে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রায়হান শেখ, স্টাফ রিপোর্টারঃ মোল্লাহাট উপজেলার সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার ২৭ জুন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ…
-
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলোঃ রুকাইয়া খাতুন ও সুবাইতা খাতুন। শুক্রবার (২৭জুন) বিকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এই ঘটনা ঘটে। রুকাইয়া স্থানীয় শেখ রাব্বিবুলের মেয়ে। আর সুবাইতা সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামোদরপুর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। সুবাইতা তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল।…
-
জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও ইসলামী সংস্কৃতি চর্চার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য আয়োজন-মৌসুমী ফল উৎসব ২০২৫। পবিত্র কুরআনের আলোকে সুন্নতসম্মত খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, দেশীয় মৌসুমী ফলের পরিচিতি ও পুষ্টিমূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান…
-
পরীক্ষাকেন্দ্রে এসে জানালো করোনা পজিটিভ, চান্দিনায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ গতকাল (২৭ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের এক পরীক্ষার্থী জানায়, সে করোনাভাইরাসে সংক্রমিত। পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার্থীর জন্য তৈরি করে আলাদা কক্ষ ও নিয়োগ দেয় আলাদা এক পরিদর্শক। ঘটনাটি ঘটে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে, বৃহস্পতিবার…
-
ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে আলোচিত মাদক চক্রের নেত্রী শিল্পি বেগম…
-
মুরাদনগরে অবৈধ ড্রেজার ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ৪টি ড্রেজার ও ৩০০০ ফুট পাইপ জব্দ

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ অদ্য ২৬ জুন ২০২৫, বুধবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোট ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালিত হয় মুরাদনগর উপজেলার চারটি স্থানেঃ ১।…
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ “শিক্ষা হচ্ছে সেই আলো যা উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করে, শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার যা একজন মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।” বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম। প্রধান…
-
চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সদর বাজার বর্তমানে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তীব্র জনদুর্ভোগে পড়েছে। কাঁচাবাজার ও মাছবাজারের আশেপাশের যাতায়াতের রাস্তাগুলোতে গড়ে উঠেছে অবৈধ সবজি ও ফলের দোকান। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সহস্রাধিক মানুষ এ বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা…
-
কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে আজ বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে পরিবেশ আইন, স্থানীয় সরকার আইন, পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মোট ৮টি মামলা দায়ের করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ হর্ণ ব্যবহারের অপরাধে…
-
পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধরঞ্জী শ্রিমন্তপুর গ্রামীন কেজি স্কুলের হল রুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে ৫ জন করে নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…
-
বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে জেলা ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বুলেট সহ ১১জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় বাগেরহাটের পুলিশ সুপার…
-
কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে মাদক বিরোধী র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মাদক বিরোধী র্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ…
-
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউটর মিজানুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই তদন্ত…
-
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: “প্লাস্টিক দুষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা…
-
ভূরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরীফুল হকের ছেলে ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৪)। ভূরুঙ্গামারী থানা সূত্রে…
-
আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখান করে অবস্থান কর্মসূচী পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১:৩০ থেকে ক্যাম্পাসের মিডিয়া চত্বরে তাদের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক প্রক্টরকে নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।…
-
আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে সেন্টার পরিচালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক কমিটির প্রধানদের নিয়ে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপু । কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন…
-
কমল নগরের জারিরদোনা খাল পুরোপুরি দখল মুক্ত হয়নি, সাধারণ জনতার দুঃখ প্রকাশ

মোঃ হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজার সংলগ্ন জারিরদোনা শাখা খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন প্রশাসন। বুধবার সকালে হাজিরহাট উত্তর বাজার অংশের খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় ভেঙে ফেলা হয় খালের ওপর…
-
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৫ জুন ), তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান ও…