Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 2:43 pm

 মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাত সহ অপরাপর অংশশীদার গনের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

১২ নভেম্বর বুধবার সকালে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) আঘাত প্রাপ্ত হয়। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নবী হোসেন জানান হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ ৬ জন কে আসামি করে বীরগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ১০। তারিখ- ১২-১১-২৫ইং।

বীরগঞ্জ থানা পুলিশ এজাহার নামীয় হবিবরের ছেলে শাহাদাত কে গ্রেফতার করে। বাকি আসামিরা ঘটনার পর পরেই আত্মগোপনে চলে যায়। ঘটনার পর হতে অপর পক্ষ (আসামিরা) পলাতক থাকার কারনে অন্যান্য অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায়

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত

বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি

গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার