Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 4:51 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, কবর জিয়ারত ও ঘরোয়া সভায় অংশ নিয়ে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে শহিদুল আলম বাহাদুর বলেন, “ঝিলংজা ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার প্রাণকেন্দ্র। এখানে রয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষানুরাগী জনগণ। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ ‘শিক্ষা জোনে’ রূপান্তর করব।”

তিনি আরও বলেন, “শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। তাই ঝিলংজায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

গণসংযোগে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, ঝিলংজা ইউনিয়ন আমীর মুহাম্মদ শহীদুল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা মাস্টার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

পুণ্যলাভের আশায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান