Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 8:46 am

মোহাম্মদ সুজন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে নিষ্পাপ শিশু আনাস হত্যাকাণ্ডে জড়িত ঘাতক অবশেষে গ্রেপ্তার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে এ মামলার রহস্য উদ্ঘাটন হয়।স্থানীয়রা জানায়, শিশু আনাস ছিল পরিবারের সবার আদরের ভাতিজা ও প্রিয়মুখ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

জানা যায়, আনাস হত্যার সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে, যিনি পূর্বে ঐ পরিবারের বাড়িতে কাজ করতেন। পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই নারীই শিশু আনাসের হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারীর বাড়ি নোয়াখালী জেলায়।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তারা বলেন, “কতটা হৃদয়হীন হলে কেউ এমন নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে!”

গাজীপুর জেলা ডিবি পুলিশের এসপি স্যার ও শ্রীপুর থানার সকল পুলিশ সদস্যদের দ্রুত তদন্ত ও রহস্য উদ্ঘাটনের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার বাকি তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

শিশু আনাসের আত্মার শান্তি কামনা করছে পুরো শ্রীপুরবাসী। সকলের একটাই দাবি—ঘাতকের ফাঁসি

সর্বশেষ - সারাদেশ