Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 3:05 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রাণীগাঁওয়ে ধর্মপ্রাণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বহু পুরনো ঐতিহ্যবাহী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও মহানাম যজ্ঞানুষ্ঠান।

বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্বমানবতা এবং ভগবৎ প্রেম শিক্ষার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি চলেছে প্রহরব্যাপী আধ্যাত্মিক পরিবেশে। ভক্তরা নিরন্তর উচ্চারণ করেছেন—
“হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্, কলৌ নান্তেব্য নান্তেব্য নাস্তেব্য গতিরন্যথা।”

শ্রীমদ্ভাগবত পাঠান্তে আয়োজিত হয় ২৪ প্রহরব্যাপী মহা-নামযজ্ঞের শুভ অধিবাস, যেখানে অধিবাস সম্পন্ন করেন শ্রী নারায়ণ চন্দ্র বর্মণ (নকশী, ঝিনাইগাতী)।

অনুষ্ঠানে পরিবেশিত হয় শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তণ।

ভক্তবৃন্দ ও সুধীজনেরা “মহানাম সুধা” পরিবেশনায় মুগ্ধ হন, চারদিকে সৃষ্টি হয় ভক্তিময় শান্ত পরিবেশ।

ধর্মীয় ঐতিহ্য ও ভগবৎপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন এখন রাণীগাঁওয়ের গৌরবময় ঐতিহ্যের অংশ হিসেবে মানুষের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন

স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প

শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার

সিএনজি চালক কর্তৃক কুবি শিক্ষার্থীকে মারধর

বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

পূবাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের

বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা