Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 3:30 pm

মারজানুল আযহার জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের ইতিহাসের গৌরবোজ্জল দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির সংকটমূহুর্তে সিপাহি ও জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহি ও জনতার বিপ্লবের মধ্যমনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যমণি শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্থিতিশীলতার জন্য আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন বলে আমাদের বিশ্বাস। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা আওতাধীন প্রতিটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক বৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে

গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে

কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার