Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 1:32 pm

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নকলা উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল, সদস্য, শেরপুর জেলা বিএনপি এবং আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, শেরপুর জেলা শাখা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী,
বিএনপি মনোনীত প্রার্থী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন; সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; যুগ্ম আহবায়ক, শেরপুর জেলা বিএনপি।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ৭ই নভেম্বরের এই দিনে যে জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছিলেন, তা ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক।

এই দিনের সৈনিক-জনতার ঐক্য জাতিকে নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছিল।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৭ই নভেম্বরের চেতনা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

দেশনেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মসজিদের ইমাম।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নকলা উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’ : ট্রাম্প

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

নলছিটিতে প্রধান শিক্ষীকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

জাকসুতে ২৫ টি পদের বিপরীতে ২৯৯ টি মনোনয়ন ফরম উত্তোলন

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান