Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 12:37 pm

মইন উদ্দীন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

চট্রাগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেছেন, “আজকের গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে- আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার রাঙ্গুনিয়া।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ শেষে তিনি এ মন্তব্য করেন।

ডাঃ রেজাউল করিম বলেন, ❝রাঙ্গুনিয়াকে আধুনিক নিরাপদ উপজেলায় রূপান্তর করতে হলে সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের লক্ষ্য হবে, রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করা।❞

এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বড় মাওলানা সাহেব ও শাহ সাহেবের কবর জিয়ারত করেন এবং ইউনিয়নের কয়েকটি মন্দিরও পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাশেদুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডাঃ রেজাউল করিম বলেন, ❝যুব সমাজকে কর্মশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। যুবকদের দক্ষতা না বাড়াতে পারলে বেকারত্ব বাড়বে, আর তারা ভুল পথে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পুরো রাঙ্গুনিয়ার তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করাও আমাদের মূল লক্ষ্য।❞

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত