Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 3:04 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের সেবায় দুটি হুইলচেয়ার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখা।

সোমবার (৩ নভেম্বর) বিকালে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কিশলয় সাহার হাতে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আব্দুল কাইউম, উপজেলা সেক্রেটারি মাওলানা হবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, কুয়াকাটা পৌর শাখার আমির মো. শহিদুল ইসলাম ও সাবেক আমির মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

হুইলচেয়ার হস্তান্তরকালে উপজেলা আমির অধ্যাপক মো. আব্দুল কাইউম বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের সুবিধার্থেই আমাদের এই উদ্যোগ। মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসময় হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, ‘রোগীদের যাতায়াতে হুইলচেয়ারগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসার দাবিদার।’

দলীয় সূত্র জানায়, এর আগেও কলাপাড়া উপজেলায় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

নলছিটিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত