Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 2:15 pm

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে এক বিশাল বর্ণাঢ্য র‍যালি বের করে যুবদলের নেতাকর্মীরা। র‍যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত উৎসবের আমেজ।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত