Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 26, 2025 2:00 pm

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার তার নিজ বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অংশ নেন হাজারো মানুষ। এলাকাবাসীর মতে, এটি রাজাপুরের ইতিহাসে অনুষ্ঠিত সবচেয়ে বড় জানাজাগুলোর একটি।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে দ্বিতীয় জানাজা হয় ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা (নেছারাবাদ) মাঠে।

উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর–ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নাসিম আকন ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির রাজনীতিতে সাহসী, কর্মীবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।”

বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি প্রতিযোগী ৩৫ জন

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে : জামায়াত আমির

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার আলোচনা সভা