Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস,চাঁদাবাজ ও দুণীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। স্বাধীনতার পর থেকে ৩টি দল দেশ শাসন করেছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, দেশ দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়ান হয়েছে। তাই আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার থামবেনা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগন জামায়াতকে ক্ষমতার মসনদে বসাবে।

জনাব রফিকুল ইসলাম খাঁন (২৫ অক্টোবর) শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও সহঃকারি সেক্রেটারী নজরুল ইসলাম এবং ডাঃ মোফাজ্জাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ শাহিনুর আলম। সন্মানিত অতিথি ছিলেন মরহুম আমীরে জামায়াত মাওঃ মতিউর রহমান নিজামীর পুত্র পাবনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ।

মাওঃ রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, একটি দল শেখ হাসিনার পতনের নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের ভাব দেখে মনে হয় তারা ছাড়া আর দেশে অন্য কোন দল নেই। তবে ঢাকসু, জাকসু, রাকসু,  চাকসু নির্বাচনের পর তাদের ভাব একটু কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে করার পায়তারা করছে কিন্তু এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন পূরুণ হতে দিবেনা। তাই সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগদেন। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু

লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ১৪৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক

দ্য এশিয়া র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি, দেশের যৌথভাবে পঞ্চম

কুড়িগ্রামে এবি পার্টির জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নাসিরনগরে ১১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন