Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 6:29 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিশাল মিছিল উপজেলা জামায়াতের কার্যালয়ের গেট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুগ্ধ চত্বরে একত্রিত হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। তিনি তার বক্তব্যে দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে ২.নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে ৪.ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা জামায়াতের আমীর আব্দুল হালিম বিপ্লব, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা জাকির হাসান, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সাদিকুর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রোকন-উজ্জামান প্রমুখ।

মিছিল ও সমাবেশে শিবগঞ্জ উপজেলা জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলতার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা

দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন

কুড়িগ্রামে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল মেশানো সম্পর্কে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ

সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি