Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 1:20 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে বিআরটিসির নতুন দুটি ডাবল ডেকারের বাস।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ডাবল ডেকারের বাস কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের তথ্য মতে, আজ (২১ সেপ্টেম্বর) সকাল আটটায় কুমিল্লা শহর থেকে ঈদগাহ-পুলিশ লাইন-আলেখারচর রুটে প্রথমবারের মতো ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসে।

ডাবল ডেকারের বাসে চড়ে আসা শিক্ষার্থী মোঃ মাহবুব জানান, ‘প্রথমবারের মতো ডাবল ডেকার বাস চালু হয়েছে, এতে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমেছে। ক্যাম্পাসে আসার সময় উঁচু ডাল এবং বৈদ্যুতিক লাইনের কারণে একটু সমস্যা হচ্ছিল। প্রশাসন যদি এসব ডাল-পালা এবং বৈদ্যুতিক লাইনগুলো ক্লিয়ার করে, তাহলে বাসগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’

আরেক শিক্ষার্থী মোঃ আরমান আরিফ বলেন, ‘পরিবহণ সেবা নিয়ে আমাদের একটা সমস্যা সবসময় ছিল। বাসের সংখ্যা কম হওয়ায় অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে যাতায়াত করতো। আজকে ডাবল ডেকারের বাস চালু হয়েছে। কুমিল্লা শহর এবং বিশ্ববিদ্যালয় এরিয়ার রাস্তায় এ বাস কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়। তবে ভাড়া বাস না নিয়ে প্রশাসনের উচিত আমাদের নিজস্ব বাসের সংখ্যা বাড়ানো।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে বাস না কমিয়ে আমরা আজ ডাবল ডেকারের বাস পরীক্ষামূলক ভাবে চালু করেছি। বাস আসার পথে ডালপালা এবং বৈদ্যুতিক লাইনের কারণে কিছুটা প্রতিবন্ধকতা হয়েছিল। আমরা ডালপালা কেটে ফেলেছি বৈদ্যুতিক লাইনের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমদিনে বাস দুটি ঈদগাহ থেকে যাত্রা শুরু করায় কান্দিরপাড়ের অনেক শিক্ষার্থী বাসে উঠতে পারেনি। আগামীকাল থেকে একটি বাস ঈদগাহ এবং একটি কান্দিরপাড় থেকে চলাচল করবে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন