Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নতুন প্রধানকে কুসা’র শুভেচ্ছা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 12:43 pm

খুবি প্রতিনিধিঃ

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নতুন প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা)।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিসিপ্লিন প্রধানের অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কুসার সভাপতি অধ্যাপক ড. সঞ্জয় চন্দ, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, পরিবেশ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, জেন্ডার বিষয়ক সম্পাদক কারিমুন নেসা এবং অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় নবাগত প্রধান বলেন,“ আমরা সবাই শিক্ষার্থী, ডিসিপ্লিন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে যাবো। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে আমরা একটি পরিবার, পরিবারের সবাই মিলে এক হয়ে কাজ করবো।”

তিনি আরো বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক গুরুত্বপূর্ণ। যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন থাকে যুগের পর যুগ। বিভিন্ন ভালো ভালো কাজ কুসার মাধ্যেমে হয়েছে এবং সামনে হবে। অ্যালামনাই যেকোনো ভালো কাজে আমার সহযোগীতা পাবে এবং আমি আশা করি তাদেরকেও আমি সব সময় পাবো।”

সদ্য বিদায়ী প্রধান অধ্যাপক ড. সেলিনা আহমেদ বলেন, “দায়িত্ব শেষ বলে কিছু নেই, ডিসিপ্লিন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনেক ভালো কাজে পেয়েছি আশা রাখছি আরো ভালো কাজ করবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

চৌদ্দগ্রামে ছাতিয়ানি গ্রামে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মানবাধিকার রক্ষায় নবীজির আদর্শই একমাত্র পথ- হেলাল