Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 16, 2025 9:47 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মোঃ ফারুক হোসেন। মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় , অনান্যের মধ্যে বক্তব্য দেন, মামুনুর রশীদ মামুন, এনাম রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

এসময় ‘জাগো কৃষক সংঘবদ্ধ হও’ এই স্লোগান তুলে সকল কৃষককে এক হওয়ার আহবান জানানো হয়।

পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর নেতৃবৃন্দ।

৩-দফা দাবী সমুহ হলো:
১। জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি।
২৷ কালোবাজারী নিয়ন্ত্রন করতে হবে।
৩। সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত