Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 2:51 pm

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু মারিয়াম স্থানীয় মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। কিছুক্ষণ পর সড়কের পাশে দাঁড়ালে একদল দুর্বৃত্ত তাকে অচেতন করে ফেলে যায়। এ সময় তারা শিশুকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

পরে দুপুরে চেতনা ফিরে পেলে কানুন আক্তার একা বাড়িতে ফিরে এসে বিষয়টি পরিবারকে জানান। স্বজনরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবচর থানার পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি