Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 5:50 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব কর্তৃক ‘কেসস্প্রিন্ট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় ‘কেসস্প্রিন্ কম্পিটিশন ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক টিম প্রাথমিক রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬টি টিম। তারা গ্র্যান্ড ফাইনালে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

ফাইনালে অংশগ্রহণকারী টিমগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের Team Carry, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের Team Metro, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Team J N YOU, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর Team Backseat Drivers, রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির Team BBA Engineers এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Team Hattimatim Tim।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা।

‘কেসস্প্রিন্ট কম্পিটিশন ২০২৫’ আয়োজন করছে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এর মূল উদ্দেশ্য হলো তরুণদের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ব্যবসায়িক চিন্তাশক্তিকে জাতীয় পরিসরে তুলে ধরা।

আয়োজক কমিটির মতে, এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কর্পোরেট পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রস্তুতি নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবুল আবসার বাপ্পি বলেন, “প্রায় দেড় মাস আগে শুরু হওয়া আমাদের কেসস্প্রিন্ট কম্পিটিশনের গ্রুপ পর্ব এবং এর পরবর্তী রাউন্ড অনলাইনে সম্পন্ন হওয়ার পর আগামীকাল ফাইনালকে ঘিরে আমাদের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। যেহেতু এটি আমাদের প্রথম ন্যাশনাল স্প্রিন্ট কম্পিটিশন, আমরা চাই আয়োজনটি সফল ও স্মরণীয় হোক।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

বাগেরহাটে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা

সাইফুজ্জামান চৌধুরীসহ ২৯ জনের বিরুদ্ধে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

কাল থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়