Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 6:36 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান।।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, রবিবারের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখসহ রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সভাপতি, ট্রেজারারসহ সকল পদে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। নির্বাচন হবে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করতে হবে। ছাত্র সংসদের মেয়াদ হবে এক বছর। এসব দাবি সহ আরও অনেক দাবি শিক্ষার্থীরা উপস্থাপন করেন।

এছাড়া তারা আরও দাবি করেছেন, গঠনতন্ত্র প্রণয়নে ছাত্র-শিক্ষক সমন্বয়ে কমিটি গঠন করে নির্ধারিত সময়ে খসড়া করতে হবে এবং তা শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করতে হবে। প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ ভোট কার্যক্রমে অংশ নিতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন হবে শুধু শিক্ষার্থীদের অংশগ্রহণে—কোনো শিক্ষক সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। ছাত্রসংসদে ব্যয় হওয়া সকল কিছুর আর্থিক বিবরণী শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রবিবার পর্যন্ত তারা কোনো কঠোর কর্মসূচিতে যাবেন না। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা আন্দোলনের পথে যাবেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসন শিক্ষার্থীদের দাবি ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আলোচনার মাধ্যমে সবার মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি করা হবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আবার আরেকটি আলোচনায় বসবো। আগামী বৃহস্পতিবার সিন্ডিকেট মিটিংয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবো। আশা করছি, রবিবারের মধ্যে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি সিদ্ধান্ত নিতে পারবো।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে খামেনি পুত্র মোজতবা

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর সমুদ্রপাড়